News Bangla 24 BD | নিবন্ধনের জন্য ১৭১৭টি অনলাইন পত্রিকার আবেদন : সংসদে তথ্যমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

নিবন্ধনের জন্য ১৭১৭টি অনলাইন পত্রিকার আবেদন : সংসদে তথ্যমন্ত্রী


তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ১ হাজার ৭১৭টি অনলাইন পত্রিকা নিবন্ধনের জন্য তথ্য অধিদফতরে আবেদন করেছে। বর্তমানে অনুমোদিত বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলের সংখ্যা ৪১টি, অনুমোদিত এফএম বেতারের সংখ্যা ২৮টি, অনুমোদিত কমিউনিটি রেডিওর সংখ্যা ৩২টি এবং দৈনিক পত্রিকার সংখ্যা ১ হাজার ৮৬টি বলেও সংসদে জানান মন্ত্রী।

রোববার জাতীয় সংসদে মোহাম্মদ ইলিয়াছের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।
তিনি বলেন, অনলাইনভিত্তিক টিভি চ্যানেল, অনলাইন রেডিও, অনলাইন পত্রিকার প্রকৃত সংখ্যা তথ্য মন্ত্রণালয়ে বর্তমানে লিপিবদ্ধ নেই। অবৈধ ও অনিবন্ধিত অনলাইনভিত্তিক টিভি চ্যানেল, অনলাইন রেডিও, অনলাইন পত্রিকাগুলোকে বিধি-বিধানের আওতায় আনয়নসহ দায়বদ্ধতা সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নসহ সরকার নিবন্ধন কার্যক্রম হাতে নিয়েছে। এই উদ্দেশ্যে সরকার অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৬’ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে অনলাইনভিত্তিক পত্রিকা, রেডিও, টিভি চ্যানেলগুলো নিবন্ধন কার্যক্রমের আওতায় আনার জন্য আবেদন দাখিলের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

তথ্যমন্ত্রী আরো জানান, ওই বিজ্ঞপ্তিতে ইতোমধ্যে ১০৫টি অনলাইন টিভি চ্যানেল, ১৮টি অনলাইন রেডিও এবং ১ হাজার ৭১৭টি অনলাইন পত্রিকা নিবন্ধনের জন্য তথ্য অধিদফতরে আবেদন করেছে।

সরকারদলীয় সাংসদ নুরুন্নবী চৌধুরীর অপর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশে ১ হাজার ৮৬টি দৈনিক পত্রিকা রয়েছে। তার মধ্যে চারটি জেলার একটি করে পত্রিকা রয়েছে। অন্যদিকে লালমনিরহাটে কোনো দৈনিক পত্রিকা নেই। সবচেয়ে বেশি দৈনিক পত্রিকা রয়েছে ঢাকা জেলায়। এখানে দৈনিক পত্রিকার সংখ্যা ৪০২টি।

সংসদে মন্ত্রীর দেয়া তথ্যানুসারে জেলাওয়ারি পত্রিকার সংখ্যা- ঢাকা ৪০২, গাজীপুর ৮, মানিকগঞ্জ ৬, মুন্সীগঞ্জ ১, নরসিংদী ৭, ময়মনসিংহ ৩, কিশোরগঞ্জ ৯, নেত্রকোনা ৪, জামালপুর ১৫, শেরপুর ১, টাঙ্গাইল ১২, ফরিদপুর ১৮, গোপালগঞ্জ ১৪, মাদারীপুর ৬, রাজবাড়ী ৪, শরীয়তপুর ৭, চট্টগ্রাম ৩৫, কক্সবাজার ২৪, রাঙ্গামাটি ৫, বান্দরবান ৫, খাগড়াছড়ি ৩, কুমিল্লা ১৭, ব্রাহ্মণবাড়িয়া ১৭, চাঁদপুর ১৭, নোয়াখালী ২৩, ফেনী ২৩, লক্ষ্মীপুর ১৯, সিলেট ২৮, হবিগঞ্জ ১৮, মৌলভীবাজার ৩, সুনামগঞ্জ ৭, খুলনা ২০, বাগেরহাট ৩, সাতক্ষীরা ১০, যশোর ১৭, ঝিনাইদহ ৪, মাগুরা ২, নড়াইল ১, কুষ্টিয়া ৩১, চুয়াডাঙ্গা ১০, মেহেরপুর ২, বরিশাল ২১, ভোলা ৫, ঝালকাঠি ৫, পিরোজপুর ৪, পটুয়াখালী ৭, বরগুনা ৫, রাজশাহী ১৭, নওগাঁ ২, চাঁপাইনবাবগঞ্জ ৫, নাটোর ৯, পাবনা ১৮, সিরাজগঞ্জ ১৪, বগুড়া ১৬, জয়পুরহাট ১, দিনাজপুর ১৫, ঠাকুরগাঁও ২, পঞ্চগড় ১, রংপুর ১৩, গাইবান্ধা ৮, কুড়িগ্রাম ৭, নীলফামারী ৬।

এ বিভাগের অন্যান্য সংবাদ