জঙ্গি অর্থায়ন: সিঙ্গাপুরে ৪ বাংলাদেশিকে কারাদণ্ড
গত এপ্রিলে সন্ত্রাসবাদে অর্থ জোগানের অভিযোগে সিঙ্গাপুরে গ্রেপ্তার চার বাংলাদেশিকে দুই থেকে পাঁচ বছর মেয়াদে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। মঙ্গলবার সিঙ্গাপুরের সংবাদমাধ্যম স্ট্রেইটস টাইমস এ তথ্য জানিয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন মিজানুর রহমান, রুবেল মিয়া, মো. জাবেদ কায়সার ওরফে হাজি নুরুল ইসলাম সওদাগর ও সোহেল হাওলাদার ওরফে ইসমাইল হাওলাদার। এদের মধ্যে দলনেতা মিজানুর রহমানের পাঁচ বছর, সোহেলকে দুই বছর এবং জাবেদ ও রুবেলকে ৩০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত ৩১ মে দোষ স্বীকার করেছিলেন তারা।
রায়ে দণ্ডের কারণ হিসেবে বলা হয়, গ্রেপ্তারকৃতরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিলেন এবং তারা বিশ্বের সবচেয়ে ভয়ংকর সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটে অর্থ জোগান দিচ্ছিলেন।
গত এপ্রিলে সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা আইনের আওতায় ৬ বাংলাদেশিকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, এরা সিরিয়া ও ইরাকে যুদ্ধরত সন্ত্রাসী গোষ্ঠী আইএসে যোগ দেওয়ার পরিকল্পনা করছিলেন। তবে মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো কঠিন হয়ে পড়ায় তারা মত পাল্টান। নিজেরাই আইএসের বাংলাদেশ শাখা নাম দিয়ে সংগঠন খুলে ফেলেন। এসব বাংলাদেশি দেশে ফিরে সহিংস কর্মকাণ্ডের মধ্য দিয়ে সরকার উৎখাত, একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং তা ইরাক ও সিরিয়ায় আইএস ঘোষিত খেলাফতের আওতায় নিয়ে আসার পরিকল্পনা করেন। এদের মধ্যে রুবেল মিয়া গ্রুপের প্রধান অর্থ জোগানদার হিসেবে কাজ করতেন। অন্যদিকে জাবেদ কায়সার দেখভাল করতেন প্রচার-প্রচারণা।
গ্রেপ্তারকৃত ছয়জনের মধ্যে দৌলতুজ্জামান ও লিয়াকত আলী মামুন জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
অবৈধ বাংলাদেশিদের সাধারণ ক্ষমা করল জর্ডান
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী 