‘সরকার দেশকে মৃত্যু উপত্যকায় পরিণত করেছে’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশকে বিরাজনীতিকরণের নীল নকশার অংশ হিসেবে বর্তমান সরকার তাদের লালিত সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে হত্যার মাধ্যমে দেশকে মৃত্যু উপত্যকায় পরিণত করেছে।’
বুধবার দুপুরে বিএনপির সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সলিমপুর ইউপি জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি শাহাদাৎ হোসেন ছোটনকে গতরাতে আওয়ামী সন্ত্রাসীরা কুপিয়ে নির্মমভাবে হত্যা করার পর লাশ গুমের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, যুবলীগ-ছাত্রলীগ এবং অস্ত্রধারী কুখ্যাত সন্ত্রাসীরা তাদের পেশিশক্তি প্রদর্শন করে হত্যা, গুম, অপহরণ, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডার সন্ত্রাস এবং নারী ধর্ষণ ও নির্যাতনের মাধ্যমে গোটা দেশে এক অরাজক বিভিষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে।
তিনি বলেন, এই ঘটনাগুলো থেকে সন্দেহের যথেষ্ট অবকাশ থাকে যে, দেশে চলমান সহিংসতা, সন্ত্রাস ও উগ্রবাদী হামলার সঙ্গে এইসব সংগঠনের সম্পর্ক রয়েছে কী না। বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী বিরোধী দলের নেতা-কর্মীকে হত্যা এবং মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকারকে বন্দুকের নলের আঘাতে ক্ষতবিক্ষত করছে কেবলমাত্র নিজেদের একনায়কত্ব প্রতিষ্ঠার জন্য। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণরুপে ব্যর্থ হয়ে তারা এখন সন্ত্রাস, সহিংসতা ও উগ্রবাদকে পূঁজি করে রাষ্ট্রক্ষমতা চিরস্থায়ী করতে চায়।
মির্জা আলমগীর বলেন, শাহাদাৎ হোসেন ছোটনকে পৈশাচিকভাবে হত্যা বর্তমান সরকারের চলমান ফ্যাসিবাদী চরিত্রেরই বহিঃপ্রকাশ। শাহাদাৎ হোসেন ছোটনকে হত্যা করে লাশ গুম করার ঘটনায় নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।
বিএনপি মহাসচিব বর্তমান সরকারের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে শাহাদাৎ হোসেন ছোটনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী 