‘জঙ্গিরা অন্ধকারের শক্তি-কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘জঙ্গিরা অন্ধকারের শক্তি। অন্ধকারের শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করেছে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা অন্ধকার দুর করে আলো আনার চেষ্টা করছেন। এই আলোতে বর্তমান সরকার দেশটাকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে কাজ করছে।’
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় শুক্রবার ৯ হাজার ২৮০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে সোলার হারিকেন বিতরণকালে কৃষিমন্ত্রী প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, দেশে অন্ধকারের শক্তি আবার তৎপরতা শুরু করেছে। জঙ্গি হামলা করে নিরীহ মানুষ খুন করা হচ্ছে। তারা আবার অন্ধকার আনতে চায়।
তিনি বলেন, অন্ধকারের শক্তি দেশটাকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই অন্ধকার দূর করতে কাজ করছে। এজন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে এ অন্ধকারের শক্তির মোকাবেলার আহ্বান জানান।
নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন।

ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা 