News Bangla 24 BD | হজ করতে যেয়ে সৌদিতে ৩৩ বাংলাদেশি নিহত - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

সৌদি সরকারের নির্ধারিত কোটা অনুযায়ী সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে এবার ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজ করার সুযোগ পাচ্ছে। সৌদি আরবের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৯৯টি ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ বাংলাদেশের এক লাখ এক হাজার ৮২৯ জন সৌদি আরবে পৌঁছেছে। এদের মধ্যে হজ করতে সৌদি আরব গিয়ে শুক্রবার দুপুর পর্যন্ত ৩৩ জন বাংলাদেশির মৃত‌্যু হয়েছে এবং সেই সাথে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে আরো ১৭ জন।

বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে শুক্রবার এ তথ্য জানানো হয়।

যারা মারা গেছেন, তাদের মধ্যে ২৪ জন পুরুষ ও ৯ জন নারী। এদের মধ‌্যে ২৪ জন মক্কায়, ৮ জন মদিনায় এবং ১ জন জেদ্দায় মারা গেছে।

গত ৪ অগাস্ট বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবে পৌঁছানোর পর ৭ অগাস্ট সেখানে প্রথম বাংলাদেশির মৃত‌্যু হয়।

সৌদি সরকারের নির্ধারিত কোটা অনুযায়ী সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে এবার ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজ করার সুযোগ পাচ্ছেন। সরকারি ব্যবস্থাপনার ৫ হাজার ১৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ৯৫ হাজার ৬১৪ জন রয়েছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলমানদের সঙ্গে ১১ সেপ্টেম্বর হজ করবেন তারা।

এ পর্যন্ত বাংলাদেশিদের ৪০৫টি লাগেজ হারানোর অভিযোগ পাওয়া গেছে জানিয়ে বুলেটিনে বলা হয়, এর মধ্যে ২৩৫টি লাগেজ উদ্ধারের পর ১৭৬টি হস্তান্তর করা হয়েছে।

হজ শেষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবরের মধ‌্যে ফিরতি ফ্লাইটে এই বাংলাদেশিরা দেশে ফিরবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ