News Bangla 24 BD | নিঝুমের নতুন ছবি - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন ৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এর আগে চারটি ছবি মুক্তি পেয়েছে নিঝুম রুবিনার। এখন শুটিং চলছে ‘মেঘকন্যা’ ও ‘জান রে’ নামে আরও দুটি ছবির। নতুন এ অভিনয়শিল্পীর ৭ নম্বর ছবির মহরত হলো গতকাল। নাম ‘অসমাপ্ত প্রেমের গল্প’। মঙ্গলবার সন্ধ্যায় নিকেতনের একটি বাড়িতে কেক কেটে মহরত অনুষ্ঠান হয়ে গেল ছবিটির।

মহরত অনুষ্ঠানে নিঝুম বলেন, ‘এটি আমার ৭ নম্বর ছবি। বলা যায়, লাকি সেভেন! হয়তো এই ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে আমার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে।’

অনুষ্ঠানে ছবির গল্প সম্পর্কে পরিচালক রবিন রওশন বলেন, ‘গ্রামীণ পটভূমিতে ছবির কাহিনি গড়ে উঠেছে। মৌলিক গল্প এটি। প্রায় দুই বছর ধরে গল্পটি নিয়ে কাজ করছি আমি।’

অনুষ্ঠানে ছবির নায়কের নাম প্রকাশ করেনি পরিচালক। বললেন, মোশাররফ করিম ও শিপনের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। যেকোনো একজন কাজ করবেন এই ছবিতে।

এখনো নায়ক চূড়ান্ত না হলেও ১৫ অক্টোবর থেকে পুবাইলের একটি গানের শুটিংয়ের মধ্য দিয়ে ‘অসমাপ্ত প্রেমের গল্প’ ছবির কাজ শুরু হবে বলে জানান পরিচালক।

এ বিভাগের অন্যান্য সংবাদ