শুক্রবার মুক্তি পাচ্ছে প্রেম কি বুঝিনি
বিনোদন ডেস্ক : অবশেষে মুক্তি পেতে যাচ্ছে যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘প্রেম কি বুঝিনি’। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে মুভিজের ব্যানারে নির্মিত এই ছবিটির বিরুদ্ধে ‘যৌথ প্রযোজনায় অনিয়ম’ সংক্রান্ত সকল অভিযোগ খতিয়ে দেখে এটিকে শুদ্ধ চলচ্চিত্র বলেই মুক্তির অনুমতি দিয়েছে সেন্সর বোর্ড- দাবি জাজ মাল্টিমিডিয়ার।
জাজ সূত্রে আরো জানা গেল, ‘প্রেম কি বুঝিনি’ শুক্রবার (৭ অক্টোবর) সারাদেশের প্রায় ৯৬টির মতো হলে একযোগে মুক্তি পাবে। তারমধ্যে ঢাকার স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার সিনেমাসের মতো বড় হলগুলোতে মুক্তি পেলেও দখল পায়নি বলাকা সিনেওয়ার্ল্ডে। তবে আগামী সপ্তাহে দেশের প্রায় সবকটি জেলা শহরেই ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।
রোমান্টিক গল্পের ‘প্রেম কি বুঝিনি’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ওম এবং শুভশ্রী। তারা দুজনই কলকাতার শিল্পী। জুটি বেঁধে এই দুই তারকা প্রথমবারের মতো বড় পর্দায় হাজির হচ্ছেন।
প্রসঙ্গত, দুর্গাপূজা উপলক্ষে ছবিটি কলকাতাতেও মুক্তি পাচ্ছে।

শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত 