জনপ্রিয় মডেল-উপস্থাপিকা ঈশিকা খানের স্বামী লন্ডন প্রবাসী কায়সার খান। সেখানেই তার ব্যবসা-বাণিজ্য। ফলে বিয়ের কিছুদিন পরই চলে যেতে হয়েছে তাকে। আর ঈশিকা ব্যস্ত হয়ে যান মিডিয়ায়।
সম্প্রতি দেশে ফিরেছিলেন কায়সার খান। ফিরেই স্ত্রী ঈশিকাকে নিয়ে পাড়ি জমিয়েছেন লন্ডনে। গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে তারা ঢাকা ছাড়েন।
তবে তাদের এই যাওয়ার অন্য একটি কারণও আছে। কয়েকমাস পরই মা হতে যাচ্ছেন এ মডেল। ফলে নতুন অতিথি ঢাকায় নয় বরং লন্ডনের আলোতেই চোখ মেলুক সেটাই প্রত্যাশা তাদের। সে পরিকল্পনার সূত্র ধরেই তাদের এই লন্ডন যাত্রা।
ঈশিকা বললেন, ‘নুতন অতিথি আসার পর কিছুদিন লন্ডনে থেকে দেশে ফিরবো। বাবু জন্মের পর ছয় মাসের মতো সেখানে থাকার পরিকল্পনা আছে।’
আরও বলেন, ‘বিয়ের পর আমাদের কিন্তু সংসার করার সুযোগও সেভাবে হয়নি। কায়সার ব্যবসা নিয়ে লন্ডনে ব্যস্ত আর আমি দেশে। তাই বলা যায়, নতুন অতিথিকে সঙ্গে নিয়ে এবার আমাদের আনুষ্ঠানিক সংসার শুরু হলো!’
উল্লেখ্য, চলতি বছরের ২৮ মার্চ ঈশিকা ও কায়সারের বিয়ে হয়। পারিবারিকভাবে রাজধানীর একটি অভিজাত কমিউনিটিতে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল।

শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত 