News Bangla 24 BD | মিঠুন চক্রবর্তী অসুস্থ - News Bangla 24 BD
News Head
 এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন ৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’ এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

আশির দশকে বলিউড কাঁপিয়েছেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। তার সময়ে সেরা ড্যান্সারও ছিলেন এ অভিনেতা।

অসুস্থ হয়ে বর্তমানে লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন এ অভিনেতা। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এ সম্পর্কে মিঠুনের ম্যানেজার বিজয় সংবাদমাধ্যমটিকে বলেন, ‘দাদা (মিঠুন) অসুস্থ এবং তিনি বর্তমানে মু্ম্বাইয়ে নেই। কমপক্ষে এক মাসের বিশ্রামে তিনি লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন। দুই সপ্তাহ হলো তিনি সেখানে গেছেন এবং এ মাসের শেষে তিনি ফিরবেন।’

তিনি আরো জানান, মিঠুন ‘ক্রোনিক ব্যাক ট্রাবল’-এ ভুগছেন। এজন্য তিনি মাঝে মাঝে একা সময় কাটান। এছাড়া তার ‘হেয়ারলাইন ফ্র্যাকচার’ সমস্যা রয়েছে। তবে এ জন্য তার কোনো সার্জারি করতে হয়নি।

জানা গেছে, মিঠুনের এ সমস্যা দেখা দেয় ২০০৯ সালে যখন তিনি ইমরান খান এবং শ্রুতি হাসান অভিনীত লাক সিনেমার শুটিং করছিলেন। সিনেমাটিতে বেশকিছু অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে একটি ছিল হেলিকপ্টার থেকে লাফ দেওয়ার দৃশ্য। সে দৃশ্যের শুটিং করতে গিয়ে তার সমস্যাগুলো শুরু হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ