News Bangla 24 BD | বলিউডে প্রতিষ্ঠিত হতে শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব - News Bangla 24 BD
News Head
 এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন ৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’ এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

বলিউডে প্রতিষ্ঠিত হতে শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব


দক্ষিণে জন্ম হলেও নিজেকে বৈচিত্র্যময় ভাষার অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন রাধিকা আপ্তে। তিনি নিজের ইন্ডাস্ট্রির পাশাপাশি কাজ করেছেন বলিউডে। আবার রবি ঠাকুরের বিনোদিনী হয়ে দেখা মিলেছে কলকাতায়ও।

তবে এই সফল পথের জন্য অনেক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাকে। এমনকি বলিউডে একটি বড় ব্যানারের ছবিতে কাজ পাইয়ে দেওয়ার জন্য এক ব্যক্তির শয্যাসঙ্গী হতেও প্রস্তাব করা হয়েছিল রাধিকাকে। সম্প্রতি এই বিস্ফোরক মন্তব্যটি করেছেন ‘ফোবিয়া’ গার্ল নিজেই।

রাধিকা বলেছেন, ‘আপনিও জানেন, আমিও জানি বলিউডে নানা রকম কাস্টিং কাউচের শিকার হন অনেকে। বহু মানুষকে এই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। আমারও এরকম অভিজ্ঞতা রয়েছে। আমি ভাগ্যবান যে, যে লোকগুলো আমায় কুপ্রস্তাব দিয়েছে, তাদের সঙ্গে আর দেখা করিনি।’

এরপরই নিজের অভিজ্ঞতার কথা জানান রাধিকা। বলেন, ‘একবার দক্ষিণ ভারতে এক নামজাদা অভিনেতা আমাকে একদিন ফোন করে ফ্লার্ট করার চেষ্টা করছিলেন। আমি তাকে অপমান করে ফোন রেখে দেই। তারপর সে আর আমাকে বিরক্ত করেনি। আরেকবার মনে আছে, আমাকে শয্যাসঙ্গী হতে বলা হয়েছিল। একদিন একটি ফোন পাই। ওপারের লোকটি বলে, তারা বলিউডে একটি ছবি করছে। আমাকে দেখা করতে হবে। পরের প্রশ্নটাই ছিল, কারও সঙ্গে শুতে বললে, আপনার অসুবিধে নেই তো? আমি বলেছিলাম, আপনি খুব মজা করতে পারেন। তবে আমি ওরকম নই বলে দুঃখিত। তারা পরে আর আমার সঙ্গে যোগাযোগ করেনি।’

রাধিকা আপ্তে গেল বছর ‘মাঝি’ ছবিতে অভিনয় করে বাজিমাত করেছেন। তাকে দেখা গেছে রজনীকান্তের সর্বশেষ ছবি ‘কাবালি’তে। এখানে রাধিকা রজনীর বিপরীতে অভিনয় করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ