News Bangla 24 BD | সুমন-মৌরির উষ্ণ ভালোবাসা (ভিডিও) - News Bangla 24 BD
News Head
 এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন ৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’ এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

মেহেদীর রঙে হাত রাঙাচ্ছেন মৌরি সেলিম। কিছুক্ষণ পর হাস্যজ্জ্বল এ মেয়েটি ছোট ছেলে-মেয়েদের সঙ্গে দৌড়াতে থাকে। হঠাৎ গিয়ে ধাক্কা লাগে জনপ্রিয় সংগীতশিল্পী এফএ সুমনের সঙ্গে।

সদ্য হাতে মাখা মেহেদী সুমনের সাদা রঙের শার্টে লেগে যায়। খুব অপরাধবোধে থেমে যায় মেয়েটি। কিন্তু চোখে চোখ পড়তেই দুজনের অভিব্যক্তি পাল্টে যায়। অদৃশ্য উষ্ণ ভালোবাসার পরশ যেন বইতে থাকে। এ সময় ব্যাকগ্রাউন্ডে বেজে উঠে ‘তোর লাগিরে জীবন’ শিরোনামের গানটি।

বলছি, এফএ সুমনের গাওয়া নতুন গানের মিউজিক ভিডিওর কথা। সোহাগ ওয়াজিওল্লাহর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এফএ সুমন। মিউজিক ভিডিওটি নির্মাণ করছেন নাজমুস শাহদাৎ নাজিম। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন এফএ সুমন ও মৌরি সেলিম।

সম্প্রতি মিউজিক ভিডিওটি জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। প্রকাশের পর দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে গানটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ