অভিনয়ের চেয়ে বিজ্ঞাপনচিত্রে কাজ করেতই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এ্যানি। বেশ কয়েকমাস বিরতির পর তিনি ফের নতুন একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করলেন। রাজধানীর অদূরে পূবাইলে শাকিব খানের বাড়িতে সম্প্রতি এই ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপনচিত্রটির শুটিং হয়েছে।
এ্যানি বলেন, ‘ নতুন বিজ্ঞাপনটির গল্প ও ভাবনা আমার ভালো লেগেছে। তাই যথেষ্ট আন্তরিকতা নিয়েই কাজটি করেছি। আমি খুব আশাবাদী আমার নতুন এই বিজ্ঞাপনটি নিয়ে।’ এ্যানি যখন দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সেই সময়ই তিনি প্রথম বিজ্ঞাপনচিত্রের মডেল হন। কোকোলা ওয়েফার এবং ফুয়াংফুড-এর বিজ্ঞাপনে মডেল হন তিনি। বড় হয়ে ২০০৪ সালে তিনি তারিক আনাম খানের নির্দেশনায় হুইল পাউডারের বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। এই বিজ্ঞাপনেই বাজিমাত হয় এ্যানির। মডেল হিসেবে এগিয়ে যেতে থাকেন তিনি।
এরপর একে একে পিএইচপি, বাংলালিংক, পেপসোডেন্ট, ইলেকট্রা’সহ আরও কিছু আলোচিত বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন এ্যানি। বর্তমানে ধারাবাহিক নাটকেও বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। তার অভিনীত ধারাবাহিক ‘পরম্পরা’ এসএটিভিতে, ‘আগুন আল্পনা’ চ্যানেল নাইনে নিয়মিতভাবে প্রচার হচ্ছে। তার অভিনীত নতুন ধারাবাহিকের মধ্যে রয়েছে ‘জলে ভেজা রং’ ও ‘ফুলকি’। দুটি ধারাবাহিক নাটকেই তিনি বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত 