News Bangla 24 BD | শাকিবের কারণে পুড়তে যাচ্ছে নায়িকা বুবলির কপাল - News Bangla 24 BD
News Head
 জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন ৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’ এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

শাকিবের কারণে পুড়তে যাচ্ছে নায়িকা বুবলির কপাল


ডেস্ক: অপু বিশ্বাসের হঠাৎ অন্তর্ধানের পর শাকিব খান নতুন নায়িকা বুবলিকে নিয়ে একের পর এক ছবির ঘোষণা দিয়ে যাচ্ছিলেন। কিন্তু তাদের সে সম্পর্কে নাকি ফাটল ধরেছে, শাকিব খান নাকি বুবলিকে চার-চারটি ছবি থেকে বাদ দিয়েছেন।

তাদের মধ্যকার ‘প্রেমের গুঞ্জন’ এ সিদ্ধান্তের প্রধান কারণ। আর এ নিয়ে কিং খান বেশ বিরক্ত হয়ে পড়েছেন। তাই পরিচালকরা বুবলিকে নায়িকা হিসেবে চাইলেও না করে দিচ্ছেন তিনি। আবার এর পেছনে নাকি অপু বিশ্বাসের চলচ্চিত্রে ফেরার সম্ভাবনাও সৃষ্টি হয়েছে!

বদিউল আলম খোকনের ‘আমার প্রতিজ্ঞা’য় প্রথমে নায়িকা হিসেবে মাহির নাম বলা হলেও শাকিব খান নিজে বুবলিকে চেয়েছিলেন সে সময়ে। হুট করে এখন নাকি বুবলিকে বাদ দিয়ে অন্য কাউকে দেখতে বলছেন। এমনটাই জানালেন ছবির একজন সহকারী পরিচালক। তবে ওই সহকারী পরিচালক তার নাম প্রকাশ করতে রাজি হননি।

এদিকে ‘বসগিরি’র নায়িকা হিসেবে অপু বিশ্বাসকে চার লাখ টাকা সাইনিং মানি দিয়েছেন প্রযোজক টপি খান। তিনি তো অপু বিশ্বাসকে রীতিমতো ‘বসগিরি-২’এর নায়িকা উল্লেখ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

আবার শাহাদাত হোসেন তার নাম ঠিক না হয়া একটি ছবিতে শাকিবকে চুক্তিবদ্ধ করিয়েছিলেন। নায়িকা হিসেবে বুবলিকে নিতে চাইলে শাকিব সরাসরি না করে দিয়েছেন। এমনটাই জানিয়েছেন ছবির পরিচালক শাহাদাত হোসেন।

শাকিবের একটি ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, গত মাসে তিনি (শাকিব) কলকাতায় গিয়ে অপু বিশ্বাসের সঙ্গে দেখা করে এসেছেন। সেখানে তিনি গিয়েছিলেন তার মান ভাঙাতে। তখন অপু নাকি বুবলি থেকে ফিরে আসার শর্ত দিয়েছেন এই হিরোকে! শাকিব যে অপুর শর্ত মেনে নিয়েছেন তা এখনকার আচরণে প্রতিফলিত হচ্ছে!

এসব গুঞ্জনের ব্যাপারে শাকিব খান ও বুবলি- দুজনের কারো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে কথাগুলো মিথ্যে নয় বলে জোর দাবি জানিয়েছে একাধিক সূত্র। আর এ দাবি সত্য হলে বেচারি বুবলির কপাল পুড়ছে!

এ বিভাগের অন্যান্য সংবাদ