সিলেটের বিভিন্ন লোকেশনে নির্মিত হল ‘এসোনা’ গানের মিউজিক ভিডিও (ভিডিও)
প্রথমবার মিউজিক ভিডিওর মডেল হয়ে জুটি বেঁধেছেন শোবিজের পরিচিত দুই মুখ শিপন ও এ্যানি। গতকাল বৃহস্পতিবার এ জুটির প্রথম মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। গানটির শিরোনাম ‘এসোনা’। শিপন-এ্যানির পরিবেশনায় গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি ও নবীন শিল্পী মিজান।
এ প্রসঙ্গে ‘দেশা দ্য লিডার’ ছবির নায়ক শিপন বলেন, ‘গানের সঙ্গে মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে যত্ন নিয়ে। এটি প্রকাশের পর থেকে সবাই খুব প্রশংসা করছেন। কাজটি করে আমি সন্তষ্ট।’
এ্যানি বলেন, ‘এসোনা’ গানের মিউজিক ভিডিওটি বেশ রোমান্টিক। তাছাড়া শিপনের সঙ্গে আমার ক্যামেস্ট্রিটাও জমেছে। আশা করছি এখন গানটি সবাই উপভোগ করবেন।’‘এসোনা’ গানের কথা লিখেছেন জিয়াউদ্দিন আলম। সুর-সংগীত করেছেন রেজয়ান শেখ। চলতি মাসের প্রথম সপ্তাহে সিলেটের জাফলং-এর বিভিন্ন মনোরম লোকেশনে মিউজিক ভিডিওটির দৃশ্যধারন করা হয়েছে। এটি নির্মাণ করেছেন গীতিকার আলম নিজেই।
বিষয়টি নিয়ে তিনি জানান, ‘কিছুদিন আগে সালমার ‘পরাণের বন্ধু’ শিরোনামের একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছিলাম। অল্পদিনেই এটি ১০ লাখের বেশি মানুষ দেখেছেন। আশা করছি ‘এসোনা’ গানটিও তেমনই সাফল্য বয়ে আনবে।’

শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত 