News Bangla 24 BD | নায়িকা বুবলী বিবাহিত! - News Bangla 24 BD
News Head
 জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন ৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’ এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

নবীন নায়িকা বুবলী ইতিমধ্যে নির্মাতা প্রযোজকদের নজর কেড়েছেন। এবারের ঈদে দুটো সিনেমা দিয়ে অভিষেক হয়েছে তার। আর দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতেও এখন বুবলী।

ঢালিউড কিং শাকিব খান’র আগ্রহে বিভিন্ন নায়িকা বদলে গিয়ে বেশ কিছু সিনেমাতেও ইতিমধ্যে নাম লিখিয়েছেন বুবলী। সে হিসেবেও বুবলী শাকিব ভক্তদের রাণী হয়ে গেছেন ইতিমধ্যে।

তবে সব ছাপিয়ে হঠাৎ গুঞ্জন উঠলো নবীন নায়িকা বুবলী বিবাহিত! খবর রটেছে, একটি বেসরকারী টিভি চ্যানেলের প্রধান প্রশাসনিক কর্মকর্তা বুবলীর স্বামী। যিনি ইতিমধ্যে বসগিরি সিনেমার সাথে কিঞ্চিত অর্থ লগ্নীকারক হিসেবে জড়িত হয়েছেন।

ফলে এই মুহুর্ত্বের বড় আলোচনার অংশ হয়েছে একটি প্রশ্ন! ‘বিবাহিত নায়িকা হিসেবে অভিষিক্ত বুবলী কি ঢালিউডের বিগত ৬০ বছরের ইতিহাস এবং প্রথা ভেঙ্গে প্রথমবারের মতো সুপার হিট সিনেমা উপহার দিতে যাচ্ছেন!’ যদি তা হয়ে যায় বাস্তবেই, তা হবে ঢাকাই সিনেমার জন্য এক অবিস্মরণীয় ঘটনা।

মৌসুমী, শাবনূর, পপি’র পর নায়িকা খেতাব পাওয়া একমাত্র অভিনেত্রী মাহিয়া মাহি বিয়ে করার পর যেখানে ক্যরিয়ার সংকটে পড়েছেন! সেখানে বুবলী হতে পারেন আলোর দিশারী।

তবে কিছু সূত্র যেমন বিয়ের ব্যপারটা সত্য বলে নিশ্চিত করলেও, কেউ কেউ ব্যপারটাকে হয় নি, হবে বলে জানিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন, এটা তো পুরাতন খবর!

তবে সব ছেড়ে, ঢাকাই সিনেমার দর্শকরা আশাবাদী ঢালিউডের ৬০ বছরের রেকর্ড ভেঙ্গে বিবাহিত নায়িকা বুবলী অভিষেকে সুপার হিট সিনেমা উপহার দিতে যাচ্ছেন।

যদি তিনি সত্যিই বিবাহিত হয়ে থাকেন। আর গুঞ্জনটা গুঞ্জনই রয়ে গেলে কেয়ামত থেকে কেয়ামতের মৌসুমীর মতো ঈদের বিগ হিট অভিষেক হবে কিনা সেটাই দেখার বিষয়। শুভ কামনা বুবলী।

এ বিভাগের অন্যান্য সংবাদ