News Bangla 24 BD | সাফার নায়ক জোভান - News Bangla 24 BD
News Head
 জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন ৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’ এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

নতুন করে আবার জুটি হয়ে অভিনয় করছেন সাফা কবির ও জোভান। ইমদাদুল হক মিলনের গল্পের নায়ক-নায়িকার ভূমিকায় দেখা যাবে তাদের। ‘বলো তারে’ শিরোনামের এ নাটকটি পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। নাটকে জোভান অভিনয় করছেন আসিফ চরিত্রে। সাফাকে দেখা যাবে অর্পার ভূমিকায়। সাফা বলেন, ‘চয়নিকা দিদির নির্দেশনায় কাজ করার ইচ্ছে ছিলো মিডিয়াতে ক্যারিয়ার গড়ার শুরু থেকেই। অবশেষে আমার সেই ইচ্ছে পূরণে তিনিই সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। দিদির নির্দেশনায় কাজ করতে পেরে ভীষণ আনন্দিত আমি। খুব ভালো একটি স্ক্রিপ্টের নাটক এটি। আমি আর জোভান খুব ভালোলাগা নিয়ে কাজটি করছি।’

জোভান বলেন, ‘দিদির নির্দেশনায় এর আগেও কাজ করেছি। তিনি খুব যত্ন নিয়ে নাটক নির্মাণ করেন। অভিনয়ে বলা যায় আমি নতুনই। আমাকে তিনি বেশ আন্তরিকতার সাথেই অভিনয় সম্পর্কে ধারণাও দিয়েছেন, যা আমার কাজে লাগার মতোই। নতুন এই নাটকটির গল্প আমার অনেক ভালো লেগেছে।’ নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘মিলন ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ যে, তিনি আমাকে চমৎকার গল্পের একটি স্ক্রিপ্ট দিয়েছেন। বলো তারে নাটকটি সুন্দর গল্পের ভালোবাসার নাটক। এতে টেনশন আছে, আছে প্রেম। হৃদয়স্পর্শী এই গল্পের নাটকটি আশা করি দর্শকরা মন থেকে উপভোগ করবেন।’ ‘বলো তারে’ নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এর আগে জোভান চয়নিকা চৌধুরীর নির্দেশনায় ‘নতুন ভোরে দেখা’ নাটকে অভিনয় করেছিলেন। এটি গত ৩০ সেপ্টেম্বর এটিএন বাংলায় প্রচার হয়। পাশপাশি এবারই প্রথম একই পরিচালকের সঙ্গে কাজ করছেন সাফা।

এ বিভাগের অন্যান্য সংবাদ