প্রেম করছি না, আমি সিঙ্গেল: ভাবনা
কোন্ তারকা কার সঙ্গে প্রেম করছেন, কাকে বিয়ে করছেন এ নিয়ে প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা বিভিন্ন আড্ডায় আলোচনা শোনা যায়।
সম্প্রতি বাংলাদেশী অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে ঘিরে প্রেমের গুঞ্জন চাউর হয়েছিলো। ছড়িয়েছিলো অনেক কথা তবে সেসব কথাকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়ে নিজেকে সিঙ্গেল হিসেবেই দাবি করেছেন তিনি।
তার নিজস্ব ফেসবুকে এক পোস্টে ভাবনা জানান, ”আমি কারো সঙ্গে সম্পর্কে নেই। তাই কেউ আমাকে নিয়ে সংশয়ে থাকবেন না। হ্যাঁ, মিডিয়ায় কিছু ঘনিষ্ঠ বন্ধু রয়েছেন। তার মানে এই নয়, আমি প্রেম করছি। বিয়ে না হওয়া পর্যন্ত আমি সিঙ্গেল।”
এর আগে এক সাক্ষাৎকারে ভাবনা তার সম্পর্কে বলেছিলেন, ব্যক্তিজীবনটা নিজের মধ্যেই রাখতে চান তিনি। এ নিয়ে মিডিয়ায় আলোচনা হোক তা চান না।
এদিকে বর্তমানে ভাবনা তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ভয়ঙ্কর সুন্দর’ এর মুক্তির অপেক্ষায় রয়েছেন।

শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত 