ফের বাবার লেখা গানে কণ্ঠ দিচ্ছেন দিঠি আনোয়ার। তার বাবা প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার। খ্যাতিমান এই গীতিকবির রচিত নতুন গানের কথাগুলো এমন- ‘আকাশটা বাড়াচ্ছে মেঘ, বাতাসটা বাড়াচ্ছে বেগ’। গানটির সুর ও সঙ্গীতায়োজন করছেন ফয়সাল আহমেদ। দিঠি বলেন, ‘যেহেতু সামনে ভালোবাসা দিবস আসছে। তাই আমার ভক্ত-শ্রোতাদের জন্য নতুন একটি গান নিয়ে আসছি। গানটি রেকর্ডিংয়ের পর এর মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। আশা করছি গানটি ভালো হবে। কারণ আব্বুর গানের কথাটা খুবই চমৎকার। আমার হৃদয় ছুঁয়ে গেছে। সব শ্রেণীর শ্রোতাদের ভালোলাগার জন্যই গানটি গাইতে যাচ্ছি।’ এছাড়া সম্প্রতি বাজারে এসেছে দিঠি আনোয়ারের চতুর্থ একক অ্যালবাম ‘পোড়াচোখ’। এটি শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলেছে। এদিকে প্লে-ব্যাকে দিঠি আনোয়ার প্রথম কন্ঠ দেন গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ‘উল্কা’ চলচ্চিত্রে। এরপর আরও অনেক চলচ্চিত্রে গান গেয়েছেন তিনি। সর্বশেষ তার বাবারই নির্দেশনায় নির্মিত ‘জীবনের গল্প’ চলচ্চিত্রে গান করেন এই তারকা। বাজারে দিঠি আনোয়ারের চারটি একক অ্যালবাম রয়েছে। এগুলো হচ্ছে- ‘লাল গোলাপের শুভেচ্ছা’, ‘মরণ যদি হয়’, ‘একালের গান সেকালের গান’ ও ‘পোড়াচোখ’।

শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত 