কুমার বিশ্বজিতের গানের মডেল শ্রাবণ্য
অনেকদিন পর আবারো গানের মডেল হলেন জনপ্রিয় উপস্থাপিকা তৌহিদা শ্রাবণ্য। এবার তাকে দেখা যাবে কুমার বিশ্বজিতের গানের মডেল হিসেবে। গানটির শিরোনাম ‘তুমি হীনা’।
গানটির কথা লিখেছেন মাহমুদ মানজুর এবং সুর-সংগীত করেছেন জয় শাহরিয়ার।
শ্রাবণ্য বলেন, ‘গানের কনসেপ্টটা অনেক সুন্দর। আর গানটির চিত্রায়ন হয়েছে গাজীপুরের জিন্দা পার্কে। সেখানকার পরিবেশটাও মনোমুগ্ধকর। মিউজিক ভিডিও নির্মাণের আয়োজনও ছিল সন্তোষজনক। মজার ব্যাপার হচ্ছে, গানের বেশিরভাগ দৃশ্যধারণ হয়েছে ড্রোন ক্যামেরায়। সবমিলিয়ে বলবো ভালো একটি কাজ পেতে যাচ্ছেন দর্শকরা।’
শ্রাবণ্যের সঙ্গে মিউজিক ভিডিওতে দেখা যাবে আবুল কালাম আজাদকে। তিনি ‘চ্যানেল আই: হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান সিজন-টু’২০১৪ সালের বিজয়ী। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন বর্ণ চক্রবর্তী। নির্মিত হয়েছেন আজব কারখানার ব্যানারে। মিউজিক ভিডিওটির নির্মাণ কাজ শেষ হয়েছে গত সপ্তাহে। প্রকাশ হবে খুব শিগগির।
উল্লেখ্য, বছর দুয়েক আগে প্রথমবারের মতো গানের মডেল হয়েছিলেন শ্রাবণ্য। সেটি ছিল বাপ্পা মজুমদারের গান। তারপর ব্যাটেবলে না মেলায় আর মিউজিক ভিডিওতে দেখা যায়নি তাকে। বর্তমানে শ্রাবণ্য বিভিন্ন টিভি চ্যানেলে অনুষ্ঠান উপস্থাপনা নিয়ে ব্যস্ত। টূকটাক নাটকেও দেখা যায় তাকে।

শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত 