News Bangla 24 BD | সাবার আইটেম গান - News Bangla 24 BD
News Head
 জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন ৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’ এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

সবখানে এখন আইটেম গানের ব্যবহার লক্ষ করা যাচ্ছে। বলিউড থেকে শুরু করে দেশিয় চলচ্চিত্রেও এই মশলা কাজে লাগান নির্মাতারা। পাশাপাশি আমাদের টিভি নাটকেও মাঝে মাঝে আইটেম গানের প্রচলন দেখা যায়। এরই ধারাবাহিকতায় এবার নাটকে ফের আইটেম গান দেখতে পাবেন দর্শক। ‘অ-প্রেম’ শিরোনামের একটি নাটকে সাবাকে দেখা যাবে আইটেম কন্যার ভূমিকায়। এটি পরিচালনা করছেন মাহমুদ দিদার। নাটকে সাবার চরিত্রের নাম লিসা। মেয়েটি অপরাধজগতের একজন গ্যাংস্টার। একসময় জহির নামের এক গ্যাংস্টারের সঙ্গে শহরে এসে তার চেয়েও বড়মাপের সন্ত্রাসী হয়ে ওঠে লিসা। জহিরের ভূমিকায় অভিনয় করেছেন শফিক সাদেকী।

সাবা বললেন, ‘শফিক সাদেকীর সঙ্গে এবারই প্রথম কাজ করেছি। গতানুগতিক প্রেমের কাহিনি থেকে বেরিয়ে অপরাধজগতের দুজন মানুষের ভালোবাসার কথা বলা হয়েছে এই নাটকে। গল্পটি বেশ উত্তেজনাময়। চরিত্রের প্রয়োজনে শুধু নাচই নয়, অস্ত্রও হাতে নিতে হয়েছে আমাকে।’ এ নাটকে অপরাধজগতের গডফাদারের ভূমিকায় অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ।
তার তত্ত্বাবধানে থেকেই মূলত জহির ও লিসা বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে যায়। এতে এক নর্তকীর চরিত্রে আছেন তাসনিয়া রহমান। নাটকের নামকরণ প্রসঙ্গে নাট্যকার কিঙ্কর আহসান বললেন, ‘অসমাপ্ত প্রেম বা অন্ধকার জগতের প্রেমকেই বোঝানো হয়েছে অ-প্রেম শব্দটি ব্যবহার করে। যে প্রেম পরিণতি পাবে না জেনেও মানুষ ভালোবেসে যায়। জহির ও লিসা উভয়ে অপরাধজগতের মানুষ। তারা একে অপরকে ভালোবাসে। কিন্তু তারা জানে তাদের এই প্রেম পরিণতি পাবে না। তবুও তারা প্রেম টিকিয়ে রাখতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যায়।’

এ বিভাগের অন্যান্য সংবাদ