আবারো এক হচ্ছেন হৃত্বিক-সুজানা!
বলিউডের হার্টথ্রব অভিনেতা হৃত্বিক রোশন ও সুজানা খানের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে বেশ কিছুদিন হলো। কিন্তু তারপরেও সন্তানকে একটা ভালো সময় উপহার দিতে বারবার একে অপরের সাথে সময় কাটিয়েছেন এই সাবেক দম্পতি।
এর কারণ, নিজেদের ব্যক্তিগত সমস্যা কখনোই সন্তানদের উপর পড়তে না দেয়া। তবে নতুন খবর হলো আগামী ২৬ অক্টোবর নাকি আবারো এক হচ্ছেন হৃত্বিক-সুজানা! কারণ সে দিন সুজানের ৩৮তম জন্মদিন। আর বার্থডে সেলিব্রেশনের জন্য নাকি সুজান বিশেষ ভাবে আমন্ত্রণ করেছেন হৃত্বিককে!
কিন্তু বলিউড সূত্রের খবর, সুজানার জন্মদিনে হৃত্বিককে বিশেষ আমন্ত্রণের নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। হৃত্বিকও নাকি নিজের সব কাজ বাতিল করেছেন ওই দিনের জন্য। সে দিন তাদের দুই ছেলে রেহান ও রিদানও থাকবে পার্টিতে।
বি-টাউনের একটা বড় অংশ বলছে, হয়তো ফের সম্পর্ক জোড়া লাগাবার কথা ভাবছেন তারা। সে কারণেই এই বিশেষ আমন্ত্রণ? তবে হৃত্বিক-সুজানার একসাথে হওয়ার ঘটনা এটাই নতুন নয়, তাই আগে থেকে এখনই কিছু বলা যাচ্ছে না।

শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত 