News Bangla 24 BD | দর্শকদের ভালোবাসাকে আমি শ্রদ্ধা করি - News Bangla 24 BD
News Head
 শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন ৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’ এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু

দর্শকদের ভালোবাসাকে আমি শ্রদ্ধা করি


চাঁদের দিকে তাকিয়ে শারমীন জোহা শশী মাঝে মাঝেই ভাবেন, আমিও তো চাঁদ। তবে ঐ চাঁদের মতো কেনো এতো আলো ছড়াতে পারি না। চাঁদ শশীর ভাবনায় কড়া নাড়ে। নতুন করে আলো ছড়াবার প্রেরণা দেয়। শশী এখন অভিনয়ের আলো আরও ভালো করে ছড়ানোর স্বপ্ন দেখছেন। সাক্ষাৎকার নিয়েছেন রকিব হোসেন

এরইমধ্যে আগের চেয়ে বেছে বেছে কাজ শুরু করেছেন। তাই না?
দেশে একের পর এক চ্যানেল বেড়ে যাওয়ায় আমার কাজের সংখ্যা আগের চেয়ে বেড়েছে। তবে আমি খুব বেশি চাপ নিয়ে কাজ করতে পারি না। সম্প্রতি একটি টেলিফিল্মের কাজ শেষ করেছি। নাম চূড়ান্ত না হওয়া এই টেলিফিল্মের কাজটি অনেকটা হঠাৎ করেই করা। কোনো সিডিউল ছিল না। সত্যি বলতে কী, ভালো কাজের প্রতি সবসময়ই আমার গভীর আগ্রহ থাকে।

মাঝে সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় অভিনয় করেছেন। এই নির্মাতার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিলো?
তিনি এতো গুছিয়ে কাজ করেন যে, তার সঙ্গে কাজ করলে একজন শিল্পী অনেক কিছুই শিখতে পারেন। আমি মনে করি, কেউ যদি সত্যিকারের অভিনয় শিল্পী হতে চান, তাহলে বছরে দু’তিনটি নাটকে কাজ করা উচিত লাভলু ভাইয়ের নির্দেশনায়।

কেন বলুন তো?
কোনোই বা নয়। লাভলু ভাই মঞ্চ থেকে আসা একজন অভিনেতা ও পরিচালক। তিনি বেশ ভালো করেই জানেন শিল্পীর কাছ থেকে কিভাবে অভিনয় বের করে আনতে হয়। লাভলু ভাই এমন একজন অভিনেতা ও পরিচালক, যার ওপর অভিনয়শিল্পীরা যে কোনো চরিত্রে অভিনয়ের জন্য নির্ভর করতে পারেন। আমি তার ভীষণ ভক্ত। এছাড়া একজন শিল্পীকে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয়, কিভাবে সহযোগিতা করতে হয়, তা তিনি বেশ ভালো করেই জানেন ও বোঝেন।

শুনলাম চলতি বছরই আপনি বিয়ে করতে যাচ্ছেন?
যদি মনের মতো পাত্র পাই, তাহলে চলতি বছর নয়, চলতি সপ্তাহেই বিয়ে করবো। আমার পরিবার পাত্র দেখছেন, খুঁজছেন। প্লিজ, সবাই দোয়া করবেন আমি যেন আমার পছন্দ মতো মানুষটি পেয়ে যাই।

অনেকের মতো আপনারও তো প্রচুর ভক্ত রয়েছে। তাদের বিড়ম্বনা কেমন লাগে?
এটাকে আমি বিড়ম্বনা বলি না। এটা ভালোবাসা। আমার জাগতিক পৃথিবীটা আসলে খুব বড় নয়। তবে ভালোবাসার পৃথিবীটা অনেক বড়। দর্শক আমাকে যে কতো ভালোবাসেন, তা আউটডোরে কোনো শুটিংয়ে গেলে মন থেকে অনুভব করতে পারি। মাঝে ‘ওশান ব্লু’র শুটিংয়ের সময় নতুন করে তা টের পেয়েছিলাম। এই নাটকের শুটিং ছিল কক্সবাজারে। সেখানে আমার ভক্ত-দর্শকের অনেক ভীড় হয়। তারা আমাকে নিয়ে এতই কৌতূহল দেখাচ্ছিলো যে, শেষ পর্যন্ত ইনডোরে শুটিং করতে হয়। তবে দর্শকদের ভালোবাসাকে আমি শ্রদ্ধা করি। তাদের কারণেই আমি শশী, অভিনেত্রী শশী। তারা ভালো না বাসলে ‘লাইফ ইজ বিউটিফুল’ হয়তো হতো, তবে এতো ছন্দময়, কাব্যময় হতো না।

এ বিভাগের অন্যান্য সংবাদ