নভেম্বরের প্রথম সপ্তাহে আবার শুরু হচ্ছে হারজিৎ
আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে আবার শুরু হবে ‘হারজিৎ’ ছবির কাজ। এবারের লটের শুটিং হবে এফডিসিতে। সেখানে একটি ফ্লোর সাজিয়ে সেট নির্মাণ করা হবে।’ ছবির নির্মাতা বদিউল আলম খোকন।
তিনি বলেন, ‘দুই এক দিনের মধ্যেই সেট নির্মাণের জন্য কাজ শুরু করা হবে। আগামীতে টানা ছবির কাজ হবে।’
টাইগার মিডিয়া প্রযোজিত ‘হারজিৎ’ ছবিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন সজল-মাহি। এছাড়া আরো রয়েছেন ওমর সানি, মৌসুমী, খালেদা আকতার কল্পনা, মিশা সওদাগর প্রমুখ।
গত ২১ সেপ্টেম্বর সকালে রাজধানীর একটি শুটিং হাউজে ঘরোয়া আয়োজনে ছবির মহরত আয়োজন করে শুটিং করা হয়। তারপর টানা কিছুদিন শুটিং করায় ছবির ৫০ শতাংশ কাজ শেষ হয়।
এরপর হুট করেই প্রযোজক-পরিচালকের মন কষাকষিতে ছবির কাজ বন্ধ হয়ে যাচ্ছে। এমনটাই চাউর হয় চলচ্চিত্র পাড়ায়। অনেকেই ধারণা করেছিলেন হয়তো ‘হারজিৎ’ ছবির কাজ একেবারেই বন্ধ হয়ে যাবে

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
শিল্পী সমিতির নির্বাচন ঘিরে সরগরম বিএফডিসি 