News Bangla 24 BD | পরী মনির জন্মদিন আজ - News Bangla 24 BD
News Head
 শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন ৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’ এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু

নজরকাড়া গ্ল্যামার নিয়ে ঢাকাই চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয করছেন নায়িকা পরী মনি। শুরু থেকেই আলোচিত এই নায়িকা সম্প্রতি ‘রক্ত’ সিনেমার মাধ্যমে কলকাতার সিনেমা বাজারেও গ্রহণযোগ্যতা তৈরি করেছেন।

দেশের চলচ্চিত্রে হালের সবচেয়ে চাহিদাসম্পন্ন নায়িকা এখন পরী মনি। প্রায় সব নির্মাতা সিনেমা নির্মাণের সময় নায়িকা হিসেবে পরী মনির কথা ভাবছেন। গিয়াস উদ্দীন সেলিমের পরিচালনায় ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করছেন পরী। কেউ কেউ মনে করছেন ‘স্বপ্নজাল’ সিনেমার মাধ্যমে আরও অনন্য উচ্চতায় উঠে যাবেন পরী।

নায়িকা পরী মনি অবশ্য এসব নিয়ে ভাবছেন না। তিনি বলেন, ‘মানুষের ভালোবাসা নিয়েই এতোটা পথ এসেছি। আগামী দিনগুলোতে মানুষের ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চাই। ভালো কিছু সিনেমায় অভিনয় করে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাই।’

ঢালিউডের এই গ্ল্যামার কন্যার আজ (২৪ অক্টোবর সোমবার) জন্মদিন। জন্মদিনে কাছের মানুষদের নিয়ে মধ্যরাতেই কেক কেটেছেন এই তারকা। ঘারোয়াভাবে রয়েছে জন্মদিনের অনুষ্ঠান। এ প্রসঙ্গে পরী মনি বলেন, ‘জন্মদিন তো বিশেষ কোন দিন নয়। মানুষের ভালোবাসার মাঝে জন্মদিন বিশেষ হয়ে ওঠে। সবাই যখন দিনটিতে আমার প্রতি ভালোবাসা প্রকাশ করে তখন ভালো লাগে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ