News Bangla 24 BD | বড়পর্দায় নতুন জুটি বাপ্পী-অরিন - News Bangla 24 BD
News Head
 শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন ৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’ এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু

রূপালি পর্দায় পাওয়া যাবে নতুন রসায়ন। চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও চিত্রনায়িকা অরিন প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন নতুন একটি ছবিতে। ছবির নাম ‘স্বপ্ন জুড়ে তুমি’। পরিচালনা করবেন এসএম জাহিদ।

এ প্রসঙ্গে অরিন বলেন, ‘কদিন আগে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। বাপ্পীর সঙ্গে এটি হতে যাচ্ছে আমার প্রথম কাজ। ছবির গল্পটা শুনেই কাজ করতে রাজি হয়েছি। চমৎকার একটি রোমান্টিক ধাঁচের লাভ স্টোরি। আশা করছি খুব ভালো একটি কাজ হবে।’

নির্মাতা জাহিদ বলেন, ‘বাপ্পী-অরিনকে ছবিতে চুক্তিবদ্ধ করেছি। আগামী মাসের ৪ তারিখ থেকে ছবির কাজ শুরু হবে সাভারে।’

এটি ফিল্মের ব্যানারে নির্মিত এই ছবিতে আরো অভিনয় করবেন সুচরিতা, মিশা সওদাগর প্রমুখ।

বাপ্পী বর্তমানে বেশ কিছু ছবিতে কাজ করছেন। তার অভিনীত ছবিগুলোর মধ্যে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘মিসড কল’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘আপন মানুষ’, ‘আমি তোমার হতে চাই’ ইত্যাদি। অন্যদিকে, গত মার্চে অরিনের প্রথম ছবি ‘ছিন্নমূল’ মুক্তি পায়। বর্তমানে অরিন ‘ফিফটি ফিফটি লাভ’ ও ‘বিধ্বস্ত’ নামের দুটি ছবিতে কাজ করছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ