‘কাউকে বাদ নয়, দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদ থেকে কাউকে বাদ দেয়া হয়নি, স্বাভাবিক নিয়মে দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে শুধু। আজ বুধবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, গত কয়েকদিন ধরে গণমাধ্যমের খবরে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে বিভিন্ন জনকে বাদ দেয়ার কথা, সরিয়ে দেয়ার কথা বলা হচ্ছে। তবে বিষয়টি আসলে সঠিক নয়, বরং স্বাভাবিক নিয়মেই বিভিন্ন দায়িত্বে পরিবর্তন এসেছে।
এসময় তিনি নানা কর্মসূচির মধ্যদিয়ে আগামী ৩ নভেম্বর জেল হত্যা ও জাতীয় চারনেতা হত্যা দিবস পালন করার কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৭টায় ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক অর্পণ, স্মরণ সভা, সকাল ৮টায় বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, দোয়া, মিলাদ ও মাহফিল, রাজশহীতে আবু হেনা মোহাম্মদ কামরুজ্জামানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী 