News Bangla 24 BD | শেখ হাসিনার জনপ্রিয়তা দলের জনপ্রিয়তার চেয়ে অনেক বেশি-সেতুমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

শেখ হাসিনার জনপ্রিয়তা দলের জনপ্রিয়তার চেয়ে অনেক বেশি-সেতুমন্ত্রী


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা দলের জনপ্রিয়তার চেয়ে অনেক বেশি। দলের চেয়ে সরকারের জনপ্রিয়তা বেশি হলে সরকারের মধ্যে দল হারিয়ে যাবে।’

সরকারের মতো আওয়ামী লীগকে শক্তিশালী করে গড়ে তোলা হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগকে এমন শক্তিশালী করে গড়ে তোলা হবে যেন দলের মধ্যে সরকার হারিয়ে যায়, সরকারের মধ্যে দল নয়।’

তিনি মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সহ-সভাপতি আবু আহমেদ মুন্নাফি, যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, আব্দুল হক সবুজ, ডা. দিলীপ রায়, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন, কাজী মোর্শেদ কামাল ও গোলাম আশরাফ তালুকদার।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘আমরা ইতোমধ্যে আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণ শুরু করেছি। আগামী নির্বাচনে জয় লাভ করার জন্য জনগণের সাথে সম্পর্ককে আরো শক্তিশালী করার জন্য টিম ওয়ার্কের মাধ্যমে আমরা মাঠে নেমে যাব।’

আওয়ামী লীগের নেতা-কর্মীদের নেতাকে নয় জনগণের মন জয় করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘কারণ নেতাদের নয় জনগণের মন জয় করা আওয়ামী লীগের মূল এজেন্ডা।’

দলীয় নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘যাদের আচরণ খারাপ, ক্ষমতার দম্ভে জনগণের সাথে খারাপ আচরণ করেছে তাদের সংশোধন হতে হবে। জনপ্রতিনিধি হলে নিজ এলাকার জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।’

সংশোধন না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আমাদের নেত্রীর অর্জনকে কারো খারাপ আচরণের জন্য ম্লান হতে দেব না। কারণ দশটি ভালো কাজের কথা মানুষ মনে না রাখলেও দুটি খারাপ কাজের কথা ঠিকই মনে রাখে।’ -বাসস।

এ বিভাগের অন্যান্য সংবাদ