আমরা এখনো অনুমতির অপেক্ষায় আছি : মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এখনো অনুমতির অপেক্ষায় আছি। আশা করছি সরকারের শুভবুদ্ধির উদয় হবে। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা শিগগিরই সমাবেশের অনুমতি দেবে।
সোমবার বেলা সোয়া ১১টায় শেরে বাংলা নগরস্থ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে এসে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সবসময় ইতিহাস অবমূল্যায়ন করে আসছে। ইতিহাসের স্বাতন্ত্র্যকে বিকৃত করছে। তাই বিপ্লব ও সংহতি দিবসে সমাবেশের অনুমতি নিয়ে টালবাহানা করছে।
তিনি বলেন, বাংলাদেশকে বিশ্বের দরবারে খারাপভাবে উপস্থাপন করতে তারা একের পর এক মন্দিরে হামলা করছে। অথচ তার দায় বিরোধীদলের ওপর চাপিয়ে বিএনপিকে দমন করার চেষ্টা করছে।
এদিকে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ সকাল থেকেই দলের শীর্ষ নেতারাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা জিয়ার সমাধিস্থলে জড়ো হন। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানে সমাধিতে শ্রদ্ধা জানান তারা।
উল্লেখ্য, বিএনপি আজকের দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করলেও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দিবসটি মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস হিসেবে পালন করে।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী 