News Bangla 24 BD | আওয়ামী লীগকে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে-সেতুমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

আওয়ামী লীগকে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে–সেতুমন্ত্রী


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুই বছর পর নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই সামনে আওয়ামী লীগকে নির্বাচনের মতো কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

শুক্রবার সড়ক পথে ঢাকা থেকে নোয়াখালীতে নিজের নির্বাচনী এলাকায় যাওয়ার পথে কুমিল্লায় পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নেত্রীর ম্যাসেজ হলো দল করতে হলে দলের ভেতর নিয়ম কানুন মেনে চলতে হবে। যারা চলবেন না তাদের দলে থাকার কোন অধিকার নেই। দলকে ঐক্যবদ্ধ করার জন্য গ্রামে গ্রামে যান, উঠান বৈঠক করুন।

ওবায়দুল কাদেরকে দাউদকান্দি, গৌরীপুর, ইলিয়টগঞ্জ, চান্দিনা, কালাকচুয়া, সৈয়দপুর, আলেখারচর, কোটবাড়ী, পদুয়ার বাজার বিশ্ব রোড, চৌদ্দগ্রামের মিয়ার বাজারসহ কয়েকটি পয়েন্টে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী শুভেচ্ছা জানান।

এ সময় এমপি হাজী আ.ক.ম বাহা উদ্দিন বাহার, কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক মো. ওমর ফারুক, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ