অবশেষে ভিডিও কল চালু করলো হোয়াটসঅ্যাপ
অবশেষে ভিডিও কলিং ফিচার চালু করেছে ১০০ কোটির বেশি ব্যবহারকারীর অনলাইন মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ। এন্ড্রয়েড, আইফোন ও উইন্ডোজ ফোনে এই সুবিধা পাওয়া যাবে। ভিডিও কলিং ফিচারটি পেতে হোয়াটসঅ্যাপ আপডেট করতে হবে। তবে আপডেটের পরও যদি চালু না হয়, তবে কিছুদিন অপেক্ষা করতে হবে। কীভাবে করবেন হোয়াটসঅ্যাপ ভিডিও কল?
খুব সহজ। হোয়াটসঅ্যাপে কারও সাথে মেসেজ বিনিময় করার জন্য তার সাথে চ্যাট চালু করুন। চ্যাট উইন্ডোর উপরের দিকে ফোন আইকন প্রেস করুন। এবার আপনি ভিডিও ও অডিও কল করার অপশন পাবেন। সেখান থেকে ভিডিও কল অপশন ক্লিক করুন।
হোয়াটসঅ্যাপ হচ্ছে ফেসবুকের মালিকানাধীন একটি মেসেজিং সার্ভিস। ২০১৪ সালে এই কোম্পানি কিনে নিয়েছিল ফেসবুক। হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে চাইলে www.whatsapp.com ভিজিট করুন।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 