নাসিক নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি – রিজভী
আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন (নাসিক) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে যাতে অনুষ্ঠিত হয় সেজন্য নির্বাচনের সময়ে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির পক্ষ থেকে রিজভী এ দাবি জানান। স্বাধীনতা ফোরাম বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে।
রিজভী বলেন, মিয়ানমারে মুসলমানদের ওপর যে অত্যাচার নির্যাতন হচ্ছে সেখান থেকে পালিয়ে আসাদের নিরাপত্তা দেয়া প্রধানমন্ত্রীর দায়িত্ব। কিন্তু সরকারের সেদিকে কোনও ভ্রুক্ষেপ নেই। বিএনপি মিয়ানমার প্রসঙ্গে ক্ষমতাসীন সরকারের নির্বিকার থাকার তীব্র নিন্দ জানায়।
এ বিভাগের অন্যান্য সংবাদ

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী 