News Bangla 24 BD | নাসিক নির্বাচনে সব ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করে সেনা মোতায়েনের দাবি করেছে বিএনপি-রিজভী। - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

নাসিক নির্বাচনে সব ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করে সেনা মোতায়েনের দাবি করেছে বিএনপি-রিজভী।


আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অন্তর্ভূক্ত সব ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করে সেনা মোতায়েনের দাবি করেছে বিএনপি।
আজ সোমবার নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে  সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন দলের রুহুল কবির রিজভী আহমেদ।
রিজভী বলেন, ‘নারায়ণগঞ্জের রিটার্নিং অফিসার বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রতিটি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। নির্বাচন কমিশনের এমন আশঙ্কায় ভোটারদের মনেও ভয়ের সঞ্চার হবে। ভোটারদের জানমালের নিরাপত্তার জন্য সেনাবাহিনী মোতায়ন যে কতটা জরুরি তা এমনিতেই বোঝা যায়।’
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ শহর এমনিতেই আওয়ামী সশস্ত্র ক্যাডারদের আওতায়। সেখানে প্রকাশ্যে গুলি, অস্ত্র প্রদর্শন, খুনাখুনি নিত্যনৈমিত্তিক ব্যাপার।’
সংবাদ সম্মেলনে এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এ জেড জাহিদ প্রমুখ।
এ বিভাগের অন্যান্য সংবাদ