News Bangla 24 BD | বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সুজলা সুফলা সোনার বাংলা গড়ে তোলা-বাণিজ্যমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সুজলা সুফলা সোনার বাংলা গড়ে তোলা–বাণিজ্যমন্ত্রী


বঙ্গবন্ধু দুটি স্বপ্ন দেখেছিলেন। একটি ছিল বাংলাদেশ স্বাধীন করা। অন্যটি ছিল সুজলা সুফলা সোনার বাংলা গড়ে তোলা। একটি তিনি করে গেছেন। আরেকটি তিনি শেষ করে যেতে পারেননি। বর্তমানে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ার কাজ এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের নেতা নন, তিনি এখন আন্তর্জাতিক নেতা কমিউনিটি পুলিশিং ও জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ  ।

শনিবার ভোলা সরকারি স্কুল মাঠে তিনি এ কথা বলেন।

সমাবেশে প্রধান আলোচক আইজিপি একেএম শহীদুল হক বলেন, কমিউনিটি পুলিশিং একটি দর্শন। মানুষ ও পুলিশ পারস্পরিক সমঝোতা ছাড়া ভাল সেবা দেয়া যাবে না। নিরপেক্ষতা ও সততা নিয়ে কমিউনিটি পুলিশের কাজ করতে হবে । ভাল লোকদের নিয়ে কমিটি করতে হবে।

জেলা কমিউনিটি পুলিশিং এর আহ্বায়ক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মো. মারুফ হাসান, ভোলা জেলা প্রশাসক মোহা. সেলিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আবদুল মোমিন টুলু, ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব মো. ইউনুছ প্রমুখ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ