আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ ফিলিস্তিনকে সমর্থন দিয়ে আসছে
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ ফিলিস্তিনকে সমর্থন দিয়ে আসছে। জাতির পিতা যেভাবে ফিলিস্তিনকে সমর্থন করেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একইভাবে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিচ্ছেন।
বাণিজ্যমন্ত্রী আজ রবিবার বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে সফররত ফিলিস্তিন পররাষ্ট্রমন্ত্রী ড. রিয়াদ আল মালেকীর সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী আরো জানান, দু’দেশের ব্যবসায়ীদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি করা সম্ভব। ব্যবসায়ী পর্যায়ে উদ্যোগ গ্রহণ করলে সরকার সহযোগিতা করতে পারে।
মন্ত্রী বলেন, ফিলিস্তিনে বাংলাদেশের তেমন কোন রপ্তানি নেই, তবে খেজুর, অলিভ ওয়েল, পাথর অল্প পরিমাণে আমদানি করে বাংলাদেশ। আমদানি শুল্কও খুবই কম। ফিলিস্তিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী আরবীতে অনুবাদ করেছে, তা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। -বাসস।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী 