News Bangla 24 BD | খালেদার নেতৃত্বে রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির সংলাপ - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

খালেদার নেতৃত্বে রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির সংলাপ


নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ বৃহস্পতিবার ১০ সদস্যের প্রতিনিধিদলের নাম বঙ্গভবনে পাঠানো হয়েছে। বিএনপির তিন সহদপ্তর সম্পাদক এই তালিকা বঙ্গভবনে পৌঁছে দিয়েছেন। বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান আজ এ তথ্য জানিয়েছেন।

খালেদা জিয়ার সঙ্গে এই দলে থাকছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বিএনপি নতুন ইসি গঠনের লক্ষ্যে নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে সার্চ কমিটি গঠন করতে রাষ্ট্রপতির কাছে পাঁচ-ছয়জন বিশিষ্ট নাগরিকের নাম প্রস্তাব করবে। এছাড়া নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে আলোচনার সম্ভাবনাও আছে।

কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষে আগামী ফেব্রুয়ারিতে দায়িত্ব নেবে নতুন ইসি। ওই কমিশনের অধীনেই ২০১৯ সালে একাদশ সংসদ নির্বাচন হবে।

গত ১৯ নভেম্বর খালেদা জিয়া নতুন নির্বাচন কমিশন গঠনের রূপরেখা দিয়ে ১৩ দফা প্রস্তাব দিয়েছিলেন। ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে রাষ্ট্রপতির আলোচনার কথা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ