News Bangla 24 BD | বিএনপি স্বাধীনতা বিরোধীদের বিচার চায়; এটা বছরের সেরা তামাশা- সেতুমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

বিএনপি স্বাধীনতা বিরোধীদের বিচার চায়; এটা বছরের সেরা তামাশা- সেতুমন্ত্রী


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, বিএনপি স্বাধীনতা বিরোধীদের বিচার চায়। এটা বছরের সেরা কৌতুক। এটা কি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঙ্গে তামাশা নয়? এটা কি নির্মম রসিকতা নয়।

আজ বৃহস্পতিবার ইডেন কলেজ ছাত্রলীগ আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধীন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির সংলাপের আহ্বানের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমরা কার সঙ্গে সংলাপ করবো, কীসের জন্য সংলাপ করবো? সংলাপ করতে তো বিএনপিকে আহ্বান জানিয়েছিলাম। খালেদা জিয়াকে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গণভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু তিনি সেদিন যাননি। সেদিন যদি তিনি যেতেন তাহলে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস ভিন্ন হতো।

ইডেন কলেজ ছাত্রলীগ শাখার আহ্বায়ক তাসলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, ইডেন কলেজের অধ্যক্ষ গায়ত্রী চ্যাটার্জী, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন। -বাসস।

 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ