News Bangla 24 BD | পশ্চিমবঙ্গের হাজতে খুলনার আইনজীবীসহ ৬ বাংলাদেশী - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

পশ্চিমবঙ্গের হাজতে খুলনার আইনজীবীসহ ৬ বাংলাদেশী


জাল নাগরিকত্বের কার্ড তৈরির ঘটনায় বিধাননগর পুলিশের হাতে ধরা পড়লো খুলনার আইনজীবীসহ ৬ বাংলাদেশী।
রোববার গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার অদূরে বাগুইহাটির জগতপুরের একটি বাড়ি থেকে ৬ বাংলাদেশীসহ ৯ জনকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেটের পুলিশ।
ধৃতদের থেকে ল্যাপটপ, ক্যামেরা, নকল স্ট্যাম্প এবং জাল নথি উদ্ধার করেছে পুলিশ। ধৃত বাংলাদেশীরা হলেন- পরেশ মৃধা, যোগেশ মৃধা, সন্তোষ মৃধা, সুব্রত কুন্ডু, রঞ্জন মণ্ডল এবং জ্যোতি বৈদ্য। অন্য তিনজন সঞ্জয় সরকার, সুব্রত ও দীপঙ্কর মন্ডল হলেন ভারতীয়।
ধৃত ৯ জনকে সোমবার উত্তর চব্বিশ পরগনার বারাসত আদালতে তোলা হলে বিচারক সঞ্জীব সরকার ও দীপঙ্কর মন্ডলকে চার দিনের পুলিশ রিমান্ড এবং বাকি সাতজনের জেল হেফাজত হয়েছে।
পুলিশের দাবি, অভিযুক্ত বাংলাদেশের নাগরিকরা মাস তিনেক আগে ভারতে অনুপ্রবেশ করে। ধৃত সুব্রত কুন্ডু অবৈধভাবে বাংলাদেশীদের ভারতে নিয়ে আসার কাজ করত।
বিধাননগর পুলিশের গোয়েন্দাপ্রধান সন্তোষ পান্ডে জানান, ৪৬৮, ৪৭১, ৪৭৫, ৩৪/১২০ বি ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। এদের মধ্যে সঞ্জয় সরকার বাড়িওয়ালা ও দীপঙ্কর মন্ডল মুলচক্রী। এদের পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এদের জিজ্ঞাসাবাদ করে চক্রের শিকড় সম্পর্কে জানার চেষ্টা করব।
বারাসত আদালতের আসামী পক্ষের আইনজীবী শিব প্রসাদ মুখোপাধ্যায় বলেন, বিধাননগর পুলিশ মামলায় জাল আইডি কার্ড তৈরির মুল পান্ডা ছিল দীপঙ্কর মন্ডল। সুব্রত ব্যাপারী এই চক্রের এজেন্ট ছিল। খদ্দের ধরে আনাই ছিল তার কাজ। সঞ্জীব ছিল বাড়িওয়ালা। সঞ্জীবের মদতেই এই চক্র বাংলাদেশীদের জন্য জাল আইডি কার্ড তৈরি করত। বাংলাদেশে নেটওয়ার্ক মারফত নিজের জন্য আইডি কার্ড তৈরি করতে এসে ধরা পড়েন খুলনার আইনজীবী সুব্রত কুন্ডু। যদিও সুব্রত কুন্ডু বাংলাদেশ থেকে ভিসা নিয়ে এদেশে আসেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ