News Bangla 24 BD | ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত


ইতালির ব্রেসিয়া এলাকায় হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। ওই ব্যক্তির নাম ওয়ালী উল্লাহ (৩৫)। নিহত ওয়ালী উল্লাহর বাড়ি সাতক্ষীরা জেলায়।

স্থানীয় সময় গতকাল রবিবার (৩ জুন) এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ওয়ালীউল্লাহ প্রাইভেটকার নিয়ে ইতালির এক শহর থেকে আরেক শহর ভেরোনায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিং ভেঙে গাড়িটি দুমড়ে-মুচড়ে উল্টো গেলে তিনি ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত ওয়ালী উল্লাহর বাড়ি সাতক্ষীরায়।

ওয়ালীউল্লাহ’র মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তদন্ত শেষ হলে লাশ বাংলাদেশে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

নিহত ওয়ালী উল্লাহ ব্রেসিয়া স্টেশন সংলগ্ন এলাকায় ব্যবসা করতেন। তার স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা দেশে বসবাস করছে।

ইতালির ব্রেসিয়া বৃহত্তর কুমিল্লা সমাজের সভাপতি অ্যাড. নুরুল হকসহ সকল বাংলাদেশিরা ওয়ালী উল্লাহর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ