News Bangla 24 BD | ফেসবুক টুইটার ইউটিউবের বিরুদ্ধে মামলা - News Bangla 24 BD
News Head
 ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার এবং ইউটিউবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে যুক্তরাষ্ট্রের অরল্যান্ড অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় নিহত তিনজনের পরিবারের সদস্যরা। ওই তিন পরিবারের সদস্যদের অভিযোগ, সন্ত্রাসবাদী জেনেও আইএসের মতো জঙ্গিগোষ্ঠীগুলোকে ফেসবুক, টুইটার এবং ইউটিউব ব্যবহার করতে দেওয়া হচ্ছে।

তাদের মতে, ফেসবুক, টুইটার এবং গুগলের সহায়তা না পেলে গত কয়েক বছরে আইএসের এই উত্থান সম্ভব ছিল না। অবশ্য ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন ফেসবুকের মুখপাত্র। এক বিবৃতিতে তিনি বলেন,‘মৃতদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। পাশপাশি আমরা স্পষ্ট করে দিতে চাই ফেসবুক কখনই সন্ত্রাসবাদকে সমর্থন করে না। আমাদের কাছে অভিযোগ আসলেই ফেসবুক থেকে সন্ত্রাসবাদকে সমর্থন করে এরকম জিনিস সরিয়ে দেওয়া হয়।’

মামলার বিষয়ে তিন সংস্থার কেউই কোনো মন্তব্য করেনি। তবে এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার এই তিন সংস্থার নামে একই অভিযোগ দায়ের করা হয়েছিল।

এর আগে ফ্রান্সের নিস শহরে হামলার ঘটনায় এক নিহতের বাবাও একই দাবি করে এই তিন কোম্পানির নামে অভিযোগ করেন। এছাড়া চলতি বছরে আরও বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। জঙ্গিরা যেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে তাদের কার্যসিদ্ধি করতে না পারেন সেজন্য খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাগুলো।

এ বিভাগের অন্যান্য সংবাদ