News Bangla 24 BD | সামাজিক যোগাযোগের মাধ্যমে যা দেখলে খারাপ লাগে - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

সামাজিক যোগাযোগের মাধ্যম, যেমন ফেসবুক বা ইন্সটাগ্রামে ছবি পোস্ট করতে কিংবা কোনো স্ট্যাটাস দিতে কার না ভালো লাগে? তবে এই বিষয়গুলোই মাঝে মাঝে আবার বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এসব সামাজিক যোগাযোগের মাধ্যমে কী দেখলে খারাপ লাগে, তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে রিডার্স ডাইজেস্টে।

১. বন্ধুদের কোনো গ্রুপ ছবি, যেখানে আপনি নেই। এমন ছবি দেখলে কার না রাগ লাগবে বলুন? কারণ বন্ধুরা আপনাকে না জানিয়েই দেখা করেছে। সেই ছবিতে আপনার রাগান্বিত কমেন্ট দেওয়া কোনো অস্বাভাবিক বিষয় না।

২. ছবি বা পোস্টের নিচে কেউ একজন বাজে মন্তব্য করে বসলে খুবই খারাপ লাগে। উল্টোপাল্টা মন্তব্য করা বন্ধু সোশ্যাল মিডিয়ায় না রাখাই ভালো। কারণ যে একবার এমন করে, সে বারবারই এমনটা করবে।

৩. পুরোনো ছবি হঠাৎ করেই কেউ একজন লাইক দিলে, এরপর সবাই লাইক দিতে শুরু করে। অথচ আপনি হয়তো ওই ছবিটা খুব একটা পছন্দ করেন না।

৪. যখন আপনার একটা পোস্টে সবাই কমেন্ট করতে শুরু করে। আর আপনি সেই কমেন্টের উত্তর দিতে একেবারই রাজি না।

৫. অদ্ভুত নামের ফেসবুক আইডি থেকে আপনাকে যখন কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তখন খারাপ লাগে। আপনি নিজে খুব ভালো করেই বুঝতে পারছেন এগুলো ভুয়া, তাই বিরক্তি একটু বেশিই লাগে।

৬. আপনি কোনো ইভেন্ট তৈরি করলেন অথচ সেখানো কোনো বন্ধুরা ‘গোয়িং’ বা ‘মে বি’ বাটনে প্রেস করল না, এটা দেখে কার না খারাপ লাগবে বলুন?

৭. যখন আপনার ছোট ছোট ভাইবোন তাদের পার্টির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, আর আপনাকে বাধ্য হয়ে সেগুলো লাইক দিতে হয়।

৮. যখন আপনার বন্ধু আপনার ম্যাসেজের রিপ্লাই দেয় না, অথচ সে সারাক্ষণ অনলাইনেই থাকে। আর সে আপনার এত কাছের যে তাকে সোশ্যাল মিডিয়া থেকে বাদও দিতে পারছেন না।

এ বিভাগের অন্যান্য সংবাদ