News Bangla 24 BD | অঙ্ক ও বিজ্ঞান শেখাবে আইনস্টাইন! - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

অংক ও বিজ্ঞান ভীতি শিক্ষার্থীদের কাছে নতুন কিছু নয়। কিন্তু কেমন হবে যদি ঘরের ভেতর অঙ্ক ও বিজ্ঞান শেখা যায় আলবার্ট আইনস্টাইনের কাছ থেকে! নিশ্চিতভাবেই তাহলে অঙ্ক ও বিজ্ঞানে পারদর্শী হওয়া যাবে।

আলবার্ট আইনস্টাইন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী। তিনি তার বিখ্যাত আপেক্ষিকতার তত্ত্ব এবং বিশেষত ভর-শক্তি সমতুল্যতার সূত্র আবিষ্কারের জন্য বিখ্যাত। আইনস্টাইন পদার্থবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে প্রচুর গবেষণা করেছেন এবং নতুন উদ্ভাবন ও আবিষ্কারে তার অবদান অনেক। ১৯৫৫ সালের ১৮ এপ্রিল জার্মানির বিশ্বখ্যাত এই বিজ্ঞানী ৭৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

এবার নিশ্চয় দ্বন্দ্বে পড়ে গেছেন যে, তাহলে আইনস্টাইনের কাছ থেকে শেখা হবে কিভাবে? প্রযুক্তির দুনিয়ায় এর ব্যবস্থা করে দিয়েছে যুক্তরাষ্ট্রের রোবট নির্মাতা প্রতিষ্ঠান হ্যানসন রোবটিক্স। তারা তৈরি করেছে আইনস্টাইন রোবট। এডুকেশনাল এই রোবট দেখতে অবিকল প্রয়াত বিজ্ঞানী আইনস্টাইনের মতোই। ১৪.৫ ইঞ্চি আকৃতির ওয়াই-ফাই কানেক্টেড এই আইনস্টাইন রোবট অংক, বিজ্ঞান ও অন্যান্য জ্ঞানে পারদর্শী। এসব বিষয়ে আপনার মুখ থেকে প্রশ্ন শোনা মাত্রই উত্তর বা সমাধান জানিয়ে দেবে অ্যান্ড্রয়েড বা অ্যাপলের ট্যাবলেটে। ‘মাইন্ড ক্লাউড’ নামক কৃত্রিম বৃদ্ধিমত্ত্বা ক্লাউড প্রযুক্তি ব্যবহার করে রোবটটি উত্তরদানে পারদর্শী। এমনকি আবহাওয়ার আপডেট জানাতেও সক্ষম।

মানুষের মতো নরম ত্বক বিশিষ্ট এই জ্ঞানী রোবট চোখের চারপাশ নাড়িয়ে ব্যবহারকারীকে অনুসরণ করতে পারে। জ্ঞানের পাশাপাশি বিনোদনেও কম নয় রোবট আইনস্টাইন। মানুষের প্রায় ৫০ ধরনের মুখের এক্সপ্রেশন প্রকাশ করতে পারে।

এবারের সিইএস ২০১৭ মেলায় হ্যানসন রোবটিক্স প্রদর্শন করেছে এই আইনস্টাইন রোবট। ধারণা করা হচ্ছে, রোবটটি মার্চে বাজারে আসবে। দাম হতে পারে ৩০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার টাকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ