News Bangla 24 BD | ফেসবুকের ১৩তম জন্মদিন আজ - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ১৩তম জন্মদিন আজ। এ উপলক্ষে ১ দশমিক ৮৬ বিলিয়ন ব্যবহারকারীর জন্য ফ্রেন্ডস ডে ভিডিও তৈরি করেছে ফেসবুক।

বেশ কয়েকদিন ধরেই ব্যবহারকারীদের ওয়ালে ফেসবুকের এই ফ্রেন্ডস ডে ভিডিও শোভা পাচ্ছে। প্রত্যেক ব্যবহারকারীর ফেসবুক বন্ধুদের নিয়ে এই ভিডিও তৈরি করা হয়েছে। সেখানে বন্ধুদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে। ফেসবুকের অন্যান্য পোস্টের মত এই ভিডিওতেও লাইক, কমেন্ট বা শেয়ার দেয়া যাচ্ছে।

ফেসবুক ওপেন করলেই নিউজফিডে একেবারেই ওপরের দিকে এই ভিডিওটি চোখে পড়বে। ব্যবহারকারীর বন্ধুদের ছবি নিয়ে এই ড্যান্সিং ভিডিও তৈরি করা হয়েছে। অন্য বন্ধুদের ফ্রেন্ডস ডে ভিডিওতে গিয়ে ওয়াচ ইয়োরস-এ ক্লিক করলেই নিজের ফ্রেন্ডস ভিডিও দেখা যাবে।ভিডিও এডিট করে কোন বন্ধুদের ছবি থাকবে সেটা ঠিক করে দিতে পারবেন ব্যবহারকারী। এতে করে ব্যবহারকারী যে ছবি অন্যদের কাছে প্রকাশ করতে চান না সেটা কেউ দেখতেও পাবে না।

অবশ্য ২০১৫ সালে ফেব্রয়ারির ৪ তারিখে ফেসবুকের ১১তম জন্মবার্ষিকীতে ফ্রেন্ডস ডে ভিডিওর আইডিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। নিজের ফেসবুক পেজে ফেসবুকের জন্মদিন উপলক্ষে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ