News Bangla 24 BD | স্ট্যাটাস আপডেট করা যাবে হোয়াটসঅ্যাপেও - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

এবার থেকে ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও একাধিকবার স্ট্যাটাস আপডেট করতে পারবেন। সামনেই জন্মদিন, তার আগেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে। আগে একবারই স্ট্যাটাস আপডেট করা যেত।

বেশিরভাগ ব্যবহারকারী স্ট্যাটাস আপডেট ব্যবহার করতেন না। ফলে বিষয়টি একঘেয়ে হয়ে যাচ্ছিল। গ্রাহকদের নতুন কিছু দিতেই এই নয়া উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। দিনে একাধিকবার স্ট্যাটাস বদল করা যাবে। এমনকী স্ট্যাটাস আপডেট হিসেবে ছোট্ট ভিডিও পোস্ট করতে পারবেন।

হোয়াটসঅ্যাপের প্রোডাক্ট ম্যানেজার রনডাল সারাফা জানিয়েছে, এতে ব্যবহারকারীরা আকৃষ্ট হবেন বেশি। অনেকটা স্ল্যাপচ্যাট বা ইনস্টাগ্রাম স্টোরির মতো হবে এই স্ট্যাটাস বদল। তবে জন্মদিনের পরেই এই সুবিধা পাবেন ব্যবহারকারীরা। এই সুবিধা পেতে একটু আপডেট করে নিতে হবে হোয়াটস অ্যাপকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ