প্রথম মুসলিম অভিনেতার অস্কার জয়
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় পর্দা উঠেছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় সম্মাননার আসর অস্কারের। ৮৯তম এই অস্কারের প্রথম পুরস্কারের ঘোষণাটা দেয়া হয় সেরা পার্শ্ব অভিনেতা ক্যাটাগরিতে। আর মুনলাইট ছবিতে অনবদ্য অভিনয় করে এই পুরস্কারটি নিজের ঘরে তোলেন হলিউড অভিনেতা মাহেরশালা আলী।
আলীর এই পুরস্কার প্রাপ্তি গড়েছে আরো একটি রেকর্ড। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় আসর অস্কারে এই প্রথমবারের মতো কোনো মুসলিম অভিনেতা এই পুরস্কার জিতলেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করা মাহেরশালা আলী বেড়ে উঠেন একটি খ্রিস্টান পরিবারে। পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে যুক্তরাষ্ট্রের আহমেদিয়া কমিউনিটির সঙ্গে যুক্ত হন।
এর আগে, তিনি হাঙ্গার গেমস, হাউজ অব কার্ডস ও কর্নেল স্টোকসের মতো জনপ্রিয় বেশ কিছু টিভি সিরিজে অভিনয় করেন। অভিনেতা মাহেরশালা আলী পঞ্চম কৃষাঙ্গ হিসেবে এই পুরস্কার পেলেন।
সেরা পার্শ্ব অভিনেতার প্রতিযোগিতার দৌঁড়ে আরো যারা মনোনয়ন পেয়েছিলেন: জেফ ব্রিজেস (হেল অর হাই ওয়াটার), লুকাস হেজেস (ম্যানচেস্টার বাই দ সি), দেব প্যাটেল (লায়ন) ও মাইকেল শ্যানন (নকটারনাল এনিমেলস)।

শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত 