News Bangla 24 BD | সাত বছর পর অভিষেক-ঐশ্বরিয়া - News Bangla 24 BD
News Head
 জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন ৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’ এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

২০১০ সালে মুক্তি পেয়েছিল অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত সিনেমা রাবণ। মনি রত্নম পরিচালিত সিনেমাটি বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি। তবে সাত বছর পর আবারও জুটি বাঁধতে চলেছেন অভিষেক-ঐশ্বরিয়া।

এ জুটিকে নিয়ে হ্যাপি অ্যানিভার্সারি শিরোনামের সিনেমা নির্মাণ করবেন প্রযোজক গৌরাঙ্গ দোশি। তবে এর আগে সিনেমাটির কাজ শুরুর কথা ছিল। সিনেমাটি পরিচালনার দায়িত্বে ছিলেন প্রাহলাদ কাক্কর। ২০১৬ সালে সিনেমাটি মুক্তির কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়।

এবার নতুন করে সিনেমাটির কাজ শুরু করতে চলেছেন নির্মাতা। সিনেমাটির জন্য একজন নতুন পরিচালকও ঠিক করেছেন প্রযোজক। শুধু তাই নয়, অভিষেক-ঐশ্বরিয়ার সঙ্গে সিনেমাটিতে অভিনয় করবেন অমিতাভ বচ্চন।

বিষয়টি নিশ্চিত করে প্রযোজক গৌরাঙ্গ দোশি ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘আঁখে-টু সিনেমার কাজ শেষ হলেই আমি হ্যাপি অ্যানিভার্সারি সিনেমার কাজ শুরু করব। প্রকৃতপক্ষে এর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা প্রাহলাদের পরিবর্তে অন্য একজন পরিচালককে নিয়েছি। কারণ তার কিছু বক্তব্য টিম ভালোভাবে নেয়নি।’

তিনি আরো বলেন, ‘বেশ কয়েকজন পরিচালক সিনেমাটির ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন, কিন্তু আমরা ভালো একজনকে চাইছি। সিনেমায় অভিষেক, ঐশ্বরিয়া ও অমিতাভকে দেখতে পাবেন দর্শক। এটি আমার অনেক উচ্চাকাঙ্ক্ষী একটি প্রজেক্ট, আর এ বছরই সিনেমাটির কাজ পুরনায় শুরু হবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ