অস্কার মাতিয়ে দিলেন প্রিয়াংকা চোপড়া
বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া বলিউড থেকে হলিউড সবখানেই ছড়িয়েছেন গ্ল্যামার, সৌন্দর্য আর অভিনয়ের দূতি। তার মায়াবী হাসিতে অনেক আগেই মুগ্ধ হয়েছে হলিউড। এবার তিনি মাতিয়ে দিলেন বিশ্ব চলচ্চিত্রের শ্রেষ্ঠ আয়োজন অস্কার’র ৮৯তম আসরের লাল গালিচা।
মার্কিন টিভি সিরিজ কোয়ান্টিকো ও হলিউডি ছবি ‘বেওয়াচে’র সুবাদে আজকাল হলিউড পাড়ায় প্রিয়াংকার আনাগোনাটা অনেক বেশি। এর আগেও মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজের আমন্ত্রণ পেয়েছেন তিনি।
তবে এবার তাকে দেখা গেল ৮৯তম অস্কার অ্যাওয়ার্ডের লাল গালিচায়। বেশ জমকালো ছিলো তার উপস্থিতি। আর চিরচারিত ভারতীয় সংস্কৃতির অংশ বজায় রেখে ক্যামেরাম্যানদের সামনে পোজ দিয়েছিলেন দু হাত জোর করে প্রণামের ভঙ্গিতে।
এ সময় প্রিয়াংকার সঙ্গে ছিলেন ‘বেওয়াচ’ ছবিতে তার নায়ক ডোয়াইন জনসন। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় মঞ্চে উপস্থিত হতে পেরে বেশ উচ্ছ্বসিত ছিলেন প্রিয়াংকা। নিজেও জানালেন ব্যাপার টা তার জন্য বেশ সম্মানেরও।

শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত 