News Bangla 24 BD | সীমান্তে ১৫ জন বাংলাদেশি আটক - News Bangla 24 BD
News Head

 নিউজ ডেস্ক : নিকারাগুয়ায় ১৫ জন বাংলাদেশিকে ‍আটক করেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। তাদের বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। তাদের সবাইকে যুক্তরাষ্ট্রে পাচার করার জন্য সেখানে নেওয়া হয়েছিল।

দেশটির সান রাফায়েল দেল সুর শহরের পুলিশ কমিশনার লিওনাইডাস রোকির বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, কোস্টারিকা থেকে হন্ডুরাস হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য দালালদের সহযোগিতায় নিকারাগুয়ায় ঢুকেছিলেন ওই বাংলাদেশিরা।

রাজধানী মানাগুয়ার ২০ কিলোমিটার দক্ষিণে এক মহাসড়কে তাদের পাওয়া যায়। সেখানে সব কিছু কেড়ে নিয়ে তাদের ফেলে রেখে যায় দালালরা। সব কিছু হারিয়ে তিনদিন পায়ে হেঁটে নিকারাগুয়া অতিক্রম করার সময় তাদের আটক করে পুলিশ।

বৃহস্পতিবার স্থানীয় সাংবাদিকদের এই বাংলাদেশিদের উদ্ধারের খবর দেন স্থানীয় পুলিশ কমিশনার লিওনাইডাস রোকি।

আটককৃত বাংলাদেশিদের মধ্যে আলী নামে একজন অল্প স্প্যানিশ জানেন। আলীকে উদ্ধৃত করে নিকারাগুয়ার পুলিশ কর্মকর্তারা স্থানীয় সাংবাদিকদের বলেছেন, দালালরা প্রত্যেকের কাছ থেকে ১০০ থেকে ৫০০ ডলার পর্যন্ত আদায় করেছে। নিকারাগুয়া পার করে দেওয়ার জন্য এই অর্থ নেয় তারা।

তাদের আপাতত একটি অভিবাসী আশ্রয় কেন্দ্রে রেখেছে নিকারাগুয়ার পুলিশ। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কয়েকজন পেটের পীড়া ও পানি শূন্যতায় ভুগছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ