রাজাবাসর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
পাবতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরের রাজাবাসর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে সোমবার বার্ষিক ক্রীয়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরনী ও অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে।
রাজাবাসর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম শাহ্, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আঃ মান্নান, ২নং মন্মথপুর ইউপি চেয়ারম্যান মোঃ আজগার আলী, ৪,৫,৬ নং ওয়ার্ড মহিলা সদস্য মোছাঃ ফেরদৌসী আরা, নুরুল ইসলাম অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রাজাবাসর স্কুল এন্ড কলেজ। ক্রিড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরনী আমন্ত্রীত অতিথি উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান শেষে স্বাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, শুধু পড়াশুনা নয়, পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই, খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে। কিন্তু উন্নত জাতি গঠনে, ভাল মানুষ এবং সুনাগরিক হতে হলে এসবের পাশাপাশি নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা মোঃ তাজুন্নাহার পারভীন, উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন স্কুলে শিক্ষক ও শিক্ষিকা অর্চনা রানী, রেজাউল করীম, শফিকুল ইসলাম, শামছুল আলম, শাহনাজ পারভীন, শাপলা, অঞ্জলী।

স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য
সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল
টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ
ঢাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জুবাইদা রহমান
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী 