News Bangla 24 BD | পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ২২ - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে শুক্রবার শিয়া প্রধান এলাকার একটি বাজারে বোমা বিস্ফোরণে ২২জন নিহত ও  ২০জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা একথা জানান।
এদিকে চিকিৎসকরা জানান, কুররাম জেলার রাজধানী পরাচিনারে এ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন। সরকারি হাসপাতালের সার্জন মঈন বেগুম এএফপিকে বলেন, ‘পরাচিনার বাজারে শিয়া মতাবলম্বীদের একটি মসজিদের কাছে বোমা বিস্ফোরণে ২২জন নিহত ও আরো ২০জনের মতো আহত হয়েছেন।’
স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা শহিদ আলী খান মসজিদের কাছে ঘটানো এ বোমা বিস্ফোরণের খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এতে অনেক লোক আহত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা কত তা আমি এ মুহূর্তে বলতে পারছি না।’ -বাসস/রয়টার্স।
এ বিভাগের অন্যান্য সংবাদ