যুক্তরাষ্ট্রে এক আততায়ী গুলি চালিয়ে হত্যাকাণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করল ফেসবুকে
ক্লিভল্যান্ডের পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে, যে ফেসবুকের লাইভে এসে এক ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যা করেছে বলে অভিযোগ। নিহত ব্যক্তিটির নাম রবার্ট গুডউইন। তার বয়েস ৭৪ বছর। স্টিভ স্টিফেন্স নামের ওই অভিযুক্ত পরে ফেসবুকে পৃথক আরেকটি ভিডিও পোস্ট করেছে, যেখানে সে বলছে, সে এখন পর্যন্ত ১৩ জনকে হত্যা করেছে এবং আরো মানুষকে হত্যা করতে আগ্রহী।
ক্লিভল্যান্ডের পুলিশ প্রধান ক্যালভিন উইলিয়ামস বলেছেন, তারা একটি হত্যাকাণ্ডের ব্যাপারে নিশ্চিত, বাদবাকি হত্যাকাণ্ডের শিকারদের সম্পর্কে তাঁর জানা নেই। ক্লিভল্যান্ডের পুলিশ তাদের ওয়েবসাইটে অভিযুক্ত মি. স্টিফেন্সের একটি ছবি প্রকাশ করেছে এবং বলেছে সে ৬ ফুট ১ ইঞ্চি দীর্ঘ একজন কৃষ্ণাঙ্গ। ধারণা করা হচ্ছে সাদা অথবা ক্রিম রঙের একটি এসইউভি’র আরোহী সে।
নিহত মি. গুডউইনকে সে দৈব চয়নের মাধ্যমে বেছে নিয়েছে বলে মনে করছে পুলিশ। ফেসবুকে হত্যাকাণ্ডের সরাসরি সম্প্রচার এটাই প্রথম নয়। গত জুন মাসে শিকাগোর রাস্তায় এক ব্যক্তি নিজের ভিডিও সরাসরি সম্প্রচারের সময় গুলিতে নিহত হন।
গত মার্চ মাসে একজন অজ্ঞাত আরেক ব্যক্তি ফেসবুকে সরাসরি সম্প্রচারের সময় ষোল বার গুলিবিদ্ধ হন। ফেসবুকের লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে যে কেউই সরাসরি ভিডিও সম্প্রচার করতে পারেন। ২০১০ সালে এই ফিচার চালু হয় কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে এই ফিচার বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী 